সাম্প্রতিক....
Home / জাতীয় / অবশেষে ইন্টারনেট ব্যবহারকারীদের পাশে দাঁড়ালেন অর্থমন্ত্রী

অবশেষে ইন্টারনেট ব্যবহারকারীদের পাশে দাঁড়ালেন অর্থমন্ত্রী

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের অব্যাহত আবদারে সায় দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অবশেষে ইন্টারনেট ব্যবহারকারীদের পাশে দাঁড়ালেন তিনি।

ইন্টারনেট ব্যবহারের ওপর ধার্য ১৫ শতাংশ ভ্যাট (মূল্য সংযোজন কর) কমিয়ে ৫ শতাংশ করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে মোস্তাফা জব্বার বলেন, এতদিন ১০০ টাকায় যে ১৫ টাকা ভ্যাট দিতে হতো গ্রাহককে, এখন দিতে হবে ৫ টাকা করে।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এই সিদ্ধান্ত ইতিবাচক ফল দেবে।

উল্লেখ্য, ইন্টারনেট থেকে ভ্যাট, শুল্ক ও সারচার্জ বাবদ সরকারের আয় হয় বছরে এক হাজার ১০০ কোটি টাকা। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বার্থে এই খাতে আয় কমলেও সরকার সেটি করবে।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.