সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অবশেষে শাফিন আহমেদের নতুন গান ‘ফিরে আয়’

অবশেষে শাফিন আহমেদের নতুন গান ‘ফিরে আয়’

মাইলস ব্যান্ডের মালিকানা নিয়ে অনেক তর্ক-বিতর্ক। এরমধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন নিয়েও ছড়িয়েছেন ভালো উত্তাপ। অথচ এসব ছাপিয়ে অনেকদিন নতুন কোনও গান পাননি শাফিন আহমেদ ভক্তরা।

অবশেষে সেই অভাব কেটে গেল। বাংলা নববর্ষ উপলক্ষে শাফিন আহমেদ উপহার দিলেন ভক্তদের। নতুন একটি গান প্রকাশ করেছেন তিনি। গত ১৩ এপ্রিল সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়েছে। শিরোনাম ‘ফিরে আয়’।

গানটির কথা লিখেছেন বাপ্পী খান। সুর ও সংগীতায়োজনে শাফিন আহমেদ নিজেই।

শাফিন আহমেদ বলেন, ‘সিডি চয়েসের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। চেষ্টা করেছি নিজস্ব স্টাইল ঠিক রেখে গানটিতে কিছু নতুনত্ব আনতে।

কথা-সুর-সংগীতায়োজন এবং গায়কীতে বর্তমান সময়ের কথা মাথায় রেখেছি। সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

সিডি চয়েস থেকে জানানো হয়, আপাতত লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে গানটি। শিগগিরই এটির ভিডিও তৈরি করা হবে।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.