সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অভাবের তাড়নায় বিষপান : বিনা চিকিৎসায় মৃত্যুর পথযাত্রী মুক্তিযোদ্ধার সন্তান

অভাবের তাড়নায় বিষপান : বিনা চিকিৎসায় মৃত্যুর পথযাত্রী মুক্তিযোদ্ধার সন্তান

http://coxview.com/wp-content/uploads/2021/12/Palash-Rafiq-04.12.2021-.jpg

বীর মুক্তিযোদ্ধার সন্তান মোঃ তাজুল ইসলাম পলাশ।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
পার্বত‍্য জেলা বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের বাজার পাড়ায় অভাবের তাড়নায় বীর মুক্তিযাদ্ধা সন্তানের বিষপান করেছে এক মুক্তিযোদ্ধার সন্তান পলাশ। অর্থের অভাবে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মৃত্যু পথযাত্রী। হচ্ছে রক্তবমি। কেউ রাখেনি তাঁর খবর। কুঁড়িয়ে আনা শাকপাতা খেয়ে চলছে বৃদ্ধ মা, ৩ সন্তান ও স্ত্রী সহ ৬ জনের সংসার।

অবস্থার অবনতি হলে শুক্রবার লামা সরকারি হাসপাতাল থেকে তাকে চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতালে রেফার করলেও টাকা না থাকায় বাড়িতে নিয়ে যায় স্বজনেরা। আর এদিকে সংসারের একমাত্র ব্যক্তি অসুস্থ থাকায় থমকে গেছে পরিবারটি। মোঃ তাজুল ইসলাম পলাশ (৩৬) রূপসীপাড়া ইউনিয়নের বাজার পাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম বারী’র ছেলে।

তার স্ত্রী হেনা আক্তার বলেন, আমার মরহুম শশুর দেশের জন্য আর আমার স্বামী আওয়ামী লীগের জন্য সারাজীবন ত্যাগ স্বীকার করলেও কেউ এই রক্তিম সময়ে আমাদের মনে রাখেনি। আমরা জননেত্রী শেখ হাসিনার করুণা আশা করছি।

তিনি আরো বলেন, তিন বছর আগে আমার স্বামীকে স্কুলের দপ্তরীর চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিটি ফিরে পেতে লামার সব নেতার দ্বারস্থ হলেও কেউ সহায়তা করেনি!

http://coxview.com/wp-content/uploads/2021/12/prescription-Rafiq-04.12.2021-3.jpeg

লামা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার সিলিপ।

জানা যায়, গত ১লা ডিসেম্বর (বুধবার) বিষপান করে মুক্তিযোদ্ধা সন্তান মোঃ তাজুল ইসলাম পলাশ। সে রূপসীপাড়া ইউনিয়নের বাজার পাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম বারী’র ছেলে। অবস্থার অবনতি ৩ ডিসেম্বর (শুক্রবার) রাতে লামা হাসপাতাল থেকে চট্টগ্রাম মডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বিষপানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান বলেন, শুক্রবার সকালে মুমূর্ষু পলাশকে লামা হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তার চাকরি ফিরিয়ে দিতে জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে কথা হয়েছে। তার আগেই এমন কাজ করা তার ঠিক হয়নি। ছেলেটি উশৃঙ্খল প্রকৃতির হওয়ায় এই বিপদ কেউ তার পাশে নেই।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম বলেন, পুলিশকে কেউ অবহিত করেনি। থানায় আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.