সাম্প্রতিক....
Home / জাতীয় / অভিবাদন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

অভিবাদন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

৩৬তম বিসিএস সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাজশাহীর সারদায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ অভিবাদন গ্রহণ করেন তিনি।

এর আগে পৌনে ১১টায় সারদায় পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে গাড়ি করে সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নবীন সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াচ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এছাড়া বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের পদক বিতরণ করেন সরকার প্রধান। অনুষ্ঠানে মন্ত্রী, সংসদ সদস্য ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

 

সূত্র:somoynews.tv

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.