সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / অলৌকিক ভাবে বেঁচে গেলেন ৬মাসের শিশু : ঈদগড়ে গরুর সাথে টমটমের ধাক্কা আহত ৫

অলৌকিক ভাবে বেঁচে গেলেন ৬মাসের শিশু : ঈদগড়ে গরুর সাথে টমটমের ধাক্কা আহত ৫

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়-বাইশারী সড়কে গরুর ধাক্কায় যাত্রীবাহি টমটম উল্টে গুরুতর আহত হয়েছে মহিলা সহ ৫যাত্রী। এসময় অলৌকিক ভাবে বেঁচে যায় যাত্রীর ৬মাস বয়সের এক শিশু।

জানা যায়, ১৯নভেম্বর দুপুর ১২টায় একটি যাত্রীবাহি টমটম ঈদগড় বাজার থেকে যাত্রী নিয়ে বাইশারী যাওয়ার পথে ছগিরা কাটা এলাকায় পৌছলে বিপরীত দিক দিয়ে আসা একটি গরুর সাথে জোরে ধাক্কা লেগে টমটমটি রাস্তায় উল্টে যায়। এতে বইশারীর হলদ্যা শিয়া এলাকার শাহ আলমের স্ত্রী হাজেরা খাতুন (২৬), একই এলাকার শাহেনা আক্তার (৩০), মনোয়ারা বেগম (৪৫) ও ছেনুআরা (৩৫)সহ ৫জন যাত্রী আহত হয়।এসময় অলৌকিক ভাবে বেঁচে যায় গুরুতর আহত হওয়া হাজেরা বেগমের ৬মাসের শিশু সন্তান।

দুর্ঘটনার পর পর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঈদগড় বাজারের একটি ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসার পর সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানা যায়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.