সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / অস্ত্রসহ চৌফলদন্ডীর জিয়াকে রামু থেকে আটক 

অস্ত্রসহ চৌফলদন্ডীর জিয়াকে রামু থেকে আটক 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

একাধিক মামলার আসামী কক্সবাজার সদরের চৌফলদন্ডীর জিয়াবুল হক জিয়াকে রামু থেকে অস্ত্র-গুলিসহ আটক করা হয়। বুধবার গভীর রাতে ইউনিয়নের পূর্ব রাজারকুল থেকে র‌্যাব ১৫, কক্সবাজার তাকে গ্রেফতার করে।

আটক জিয়া কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের পশ্চিম মাঝের হাট পাড়ার মনির আহমদের পুত্র। সে রামুতে তার এক আত্মীয়ের বাড়ীতে আত্মগোপনে ছিল। অভিযানে ১টি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত জিয়ার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় বিভিন্ন মামলা রয়েছে বলে জানা গেছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.