প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র অ্যাডভোকেট এ.এম তোফাইল অদ্য ৭ সেপ্টেম্বর (বুধবার) ভোর ৫.৩০ মিনিটের সময় রত্নাপালং ইউনিয়নের টেকপাড়াস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি …… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৩ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বাদ আছর কোর্টবাজার দরগাহ মোরা কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এ.এম তোফাইল অ্যাডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.