সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ্যাডঃ ওসমান আলী এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাডঃ ওসমান আলী এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাডঃ ওসমান আলী এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ; https://coxview.net/wp-content/uploads/2024/11/91-Osman-Ali-30-10-1986-pp.jpg


প্রেস বিজ্ঞপ্তি :
চকরিয়া ভেওলা মানিকচর নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট ওসমান আলী অদ্য ১৩ নভেম্বর (বুধবার) দুপুর ২.১৫ টার সময় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। (তিনি দীর্ঘদিন পিত্তথলির বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন)। মৃত্যুকালে স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট ওসমান আলী এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.