সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ্যাডঃ ফজলুতুন নাহার এর পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাডঃ ফজলুতুন নাহার এর পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

https://coxview.net/wp-content/uploads/2025/08/Shok.jpg

 

প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ফজলুতুন নাহার এর পিতা মোহাম্মদ হোছাইন (প্রকাশ হোছাইন মেম্বার) গতকাল ২২ ডিসেম্বর’ সোমবার রাত ৬ টার সময় নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৯০ বছর। এসময় তিনি ৬ কন্যা ১ পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ মঙ্গলবার দুপুর ২টার সময় চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ডের ফুলতলা জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হবে।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট ফজলুতুন নাহার এর পিতা মোহাম্মদ হোছাইন এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

লামায় মহান বিজয় দিবস পালিত, বিজয় মেলায় মানুষের ঢল

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :জমকালো আয়োজনের মধ্যে দিয়ে পার্বত্য জেলা বান্দরবানের লামায় মহান বিজয় ...

Portrait of a professional, showcasing contact details and role information.