
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আনিসুল কবির এর মাতা সুফিয়া বেগম অদ্য ৪ মার্চ (সোমবার) সকাল সাড়ে ৭টার সময় কক্সবাজার ঝাউতলাস্থ নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭৭ বছর। এসময় তিনি ৫পুত্র, ৪ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদ মাগরিব কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল সিকদারপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমার জানাযা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্যঅ্যাডভোকেট আনিসুল কবির এর মাতা সুফিয়া বেগম এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.