সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ্যাড: নাছির উদ্দিন’র পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাড: নাছির উদ্দিন’র পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

https://coxview.net/wp-content/uploads/2023/06/Shok-1.jpg

 

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট নাছির উদ্দিন এর পিতা আবদুল মোনাফ সওদাগর অদ্য ৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১টার সময় বার্ধক্যজনিত কারণে চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি ৭ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।


অদ্য ৫ সেপ্টেম্বর, (মঙ্গলবার), বাদ এশা বহদ্দারকাটা মাদ্রাসা সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।


কক্সবাজার চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর গ্রামের নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট নাছির উদ্দিন এর পিতা আবদুল মোনাফ সওদাগর এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.