প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য, সাবেক আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নুরু রশিদ এর পিতা শফি উল্লাহ (৭৫) ২৪ মে দিবাগত রাত ১২.৪৫ মিনিটের সময় কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
আজ ২৫ মে বৃহস্পতিবার, দুপুর ২ টার সময় জালিয়াপালং সওদাগর পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য, সাবেক আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নুরু রশিদ এর পিতা শফি উল্লাহ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.