সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ্যাড: ফরিদুল আলম- ২ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাড: ফরিদুল আলম- ২ এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার সদর থানার পূর্ব রোডস্থ নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ফরিদুল আলম- ২ (সাবেক পিপি) অদ্য ২ ডিসেম্বর মঙ্গলবার রাত ১.৩০ টার সময় এভারকেয়ার হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় হৃদক্রীয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। এসময় তিনি স্ত্রি, ৩ কন্যা, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
 
আজ ২ ডিসেম্বর মঙ্গলবার বাদ মাগরিব কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
 
কক্সবাজার সদর থানার পূর্ব রোডস্থ নিবাসী এবং কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট ফরিদুল আলম- ২ (সাবেক পিপি) এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম-১ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.