
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট মনজুরুল ইসলাম এর স্ত্রী সাবেকুন নাহার (৬০) অদ্য ৩ জুলাই (সোমবার) সকাল ৯.৪৫ মিনিটের সময় বার্ধক্যজনিত কারণে কক্সবাজার রুমালিয়ারছরার চৌধুরী লেইনস্থ নিজ বাড়ী সায়েন্তা কানমে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ২ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার, বাদ এশা হাশেমিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য জনাব অ্যাডভোকেট মনজুরুল ইসলাম এর স্ত্রী সাবেকুন নাহার এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট নুরুল ইসলাম (সায়েম) গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.