
প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রতন বড়ুয়া এর পিতা নিরঞ্জন বড়ুয়া অদ্য ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোর সাড়ে ৫ টার সময় কক্সবাজার সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। এসময় তিনি স্ত্রী, ২পুত্র, ১কন্যা, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
অদ্য ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ১ টার সময় মোহাজের পাড়া বৌদ্ধ মন্দিরে প্রয়াত নিরঞ্জন বড়ুয়ার ধর্মীয় শেষ কৃতানুষ্ঠান শেষে তাঁর গ্রামের বাড়ী চকরিয়া মানিকপুর গ্রামে নিয়ে যাওয়া হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট রতন বড়ুয়া এর পিতা নিরঞ্জন বড়ুয়া এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম (৪) ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তারেক গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতের আত্মার সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.