সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ধর্মীয় / অ্যাড: শাহাব উদ্দিন চৌধুরী-৩ এর পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

অ্যাড: শাহাব উদ্দিন চৌধুরী-৩ এর পিতার মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির শোক প্রকাশ

https://coxview.net/wp-content/uploads/2023/06/Shok-1.jpg

প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার ঝাপুয়া ইউনিয়নের উত্তর সরদার ঘোনা গ্রামের নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট শাহাব উদ্দিন চৌধুরী-৩ এর পিতা: মোক্তার আহমদ চৌধুরী অদ্য ২২ জানুয়ারি সকাল ৮.১৫ টার সময় বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি…… রাজেউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ১০০ বছর। এসময় তিনি ৬পুত্র, ৫ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল (২২ জানুয়ারি) বেলা ১১ টার সময় উত্তর সরদার ঘোনা ঝাপুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার ঝাপুয়া ইউনিয়নের উত্তর সরদার ঘোনা গ্রামের নিবাসী ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য অ্যাডভোকেট শাহাব উদ্দিন চৌধুরী-৩ এর পিতা: মোক্তার আহমদ চৌধুরী এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.