সাম্প্রতিক....
Home / জাতীয় / আংশিক সূর্যগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশেও

আংশিক সূর্যগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশেও

অনলাইন ডেস্ক :

আজ আংশিক সূর্যগ্রহণ। বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে এ সূর্যগ্রহণ দেখা যাবে। তবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা বেশি। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৬৫ মিনিট ৩০ সেকেন্ডে আংশিক সূর্যগ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ হবে বিকেল ৫টা ১২ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যা ৭টা ২ মিনিটি ১২ সেকেন্ডে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহা. আছাদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। বিকেল ৫টা ১২ সেকেন্ডে হবে সর্বোচ্চ গ্রহণ। সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে এটি শেষ হবে।

এতে আরও বলা হয়, ঢাকায় ৪টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হবে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে। চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে বিকেল ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।

খুলনায় সূর্যগ্রহণ শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে। রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে শেষ হবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.