সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আগামীকাল ঈদগাঁও থানা’র উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল ঈদগাঁও থানা’র উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

http://coxview.com/wp-content/uploads/2021/01/Thana-Eidgong-Kamal-19-1-21.jpg

কামাল শিশির; রামু :

কক্সবাজার সদর উপজেলায় ‘ঈদগাঁও থানা’ নামে নতুন একটি থানার যাত্রা শুরু হতে যাচ্ছে ২০ জানুয়ারী বুধবার। ঈদগাঁও, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ ও পোকখালী ইউনিয়নের সমন্বয়ে নতুন এ থানাটি বাস্তবায়িত হচ্ছে।

প্রশাসনিক সেবা ও নিরাপত্তা জনগণের দোরগৌড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ নতুন এ থানাটি বাস্তবায়নের উদ্যোগ নেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করবেন। এ সময় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ উপস্থিত থাকবেন। এটি দেশের ৬৫১ থানা হবে। বর্তমানে যে ভবনে থানার কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হয়েছে তা পূর্বে কক্সবাজার সদর মডেল থানাধীন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছিল।

কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানান, উদ্বোধন উপলক্ষে পুরনো পুলিশ তদন্ত কেন্দ্র কে নতুনভাবে সাজানো হয়েছে। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলম আশা প্রকাশ করেন যে, নতুন এ থানাটি বাস্তবায়িত হলে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পুলিশী সেবার পরিধি বৃদ্ধি পাবে।

এ নিয়ে ঈদগাঁও এলাকায় সাজ সাজ রব দেখা গেছে । দলিয় ব্যানার ও ফেস্টুনে নতুন আঙ্গিকে দেখা যাচ্ছে ঈদগাঁওকে। পাশাপাশি চাঙ্গা ভাব রয়েছে দলিয় নেতা কর্মীদের মাঝে।

সাংসদ সাইমুম সরওয়ার কমল জানান, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এ থানা উদ্ধোধন হচ্ছে। পাশাপাশি নেতৃবৃন্দরা ঈদগাঁও থানা বাস্তবায়নে সাংসদ কমলের অবদানের কথাও ভুলার নয় বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.