সাম্প্রতিক....
Home / জাতীয় / আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা

আজ (১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার দেশের ৯ হাজার ৮১টি প্রতিষ্ঠানের ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এছাড়া দেশের বাইরের আটটি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছেন ২৭৫ জন। এবার পরীক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ ছাত্র, বাকি ৬ লাখ ৮৭ হাজার ৯ ছাত্রী।

শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি ২০ মিনিট এবং অটিজমসহ বিশেষ বিবেচনার দাবি রাখে, এমন শিক্ষার্থীদের ৩০ মিনিট বাড়তি সময় দেওয়া হবে। আগামী ৫ মে পর্যন্ত চলবে এ পরীক্ষা।

এদিকে বিভিন্ন কারণবশত পরীক্ষার সময় ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ২৫ মার্চ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই নির্দেশনার কথা জানান।

সূত্র:somoynews.tv-ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.