
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী সেলিম আকবর ঈদগাঁওর গ্রামীণ জনপদে চষে বেড়াচ্ছেন। তার প্রচারণাকে ঘিরে ভোটার সমাজ উৎফুল্ল হয়ে উঠেছে।
দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের প্রচার প্রচারণা বৃদ্ধি পাচ্ছে। চেয়ারম্যান পদে হেভিওয়েট প্রার্থী অসহায় মানুষের পরম বন্ধু সেলিম আকবর আনারসে গণসংযোগ, পথসভা যেন জনসভায় রুপ নেয়।
পাড়া মহল্লায় ভোটযুদ্ধে এগিয়ে রয়েছে সেলিম আকবর। সদরের বিভিন্ন ইউনিয়নে আনারসের একটি ভোট ব্যাংক রয়েছে বলে মনে করেন সচেতন ভোটার সমাজ।
গ্রামাঞ্চলের ভোটারদের মতে, সঠিক ভাবে ভোট দিতে পারলে আনারসকে দমিয়ে রাখতে পারবেনা।
সদরের বৃহত্তর ঈদগাঁওর ইসলামপুর, পোকখালী ইসলামাবাদ, জালালাবাদ, চৌফলদন্ডী, ভারুয়াখালীসহ ঈদগাঁও ইউনিয়নেন প্রতিটি পাড়া মহল্লায় সেলিম আকবরের নাম লোকমুখে শোভা পাচ্ছে। তিনি একবুক স্বপ্ন নিয়ে ভোটারদের দোয়া এবং ভালবাসা নিয়ে বিরামহীন প্রচারণার এগিয়ে যাচ্ছে।
৩১ মার্চ আনারসের বিজয় নিশ্চিত করার লক্ষে দিরারাত্রী ভোট প্রার্থনায় সময় দিয়ে যাচ্ছে গ্রামীণ জনপদে। প্রার্থীসহ আত্মীয় স্বজন, কর্মী এবং সমর্থকরা ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে হরদম।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.