মুকুল কান্তি দাশ; চকরিয়া :
চট্টগ্রামের আনোয়ারা থানার হত্যা মামলার প্রধান আসামী আবদুল হালিম (৪৫) কে চকরিয়া থানার একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গত সোমবার ভোর রাত ৩টার দিকে চকরিয়া-লামা সীমান্তবর্তী এলাকা ফাইতং এর গহীন জঙ্গল থেকে থানার এসআই অপু বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় হত্যার অভিযোগে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে চকরিয়ায় আত্মগোপনে ছিল। সোর্সের মাধ্যমে খবর নিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.