সাম্প্রতিক....
Home / জাতীয় / আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে চায় ঐক্যফ্রন্ট

আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে চায় ঐক্যফ্রন্ট


রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। ছবি: সংগৃহীত

(ইউএনবি) আন্দোলনের মাধ্যমেই জাতীয় ঐক্যফ্রন্টের দাবি আদায় করতে হবে বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৯ নভেম্বর, শুক্রবার বিকেলে রাজশাহী মাদ্রাসা ময়দানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে মির্জা ফখরুল এ কথা বলেন।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনের তফসিল গ্রহণযোগ্য হবে না।’

তফসিল ঘোষণার পর এখন সংকট আরও কঠিন, আরও ভয়াবহ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে হবে। দেশের সংবিধান ও সার্বভৌমত্ব এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

এদিকে শারীরিক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যোগ দেননি ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

সমাবেশে যাতে নেতাকর্মীরা যোগ দিতে না পারেন, সে জন্য রাজশাহী অভিমুখে বাস চালচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগের সমন্বয়ক মিজানুর রহমান মিনু দাবি করেন, ‘সমাবেশে জনসমাগম যেন কম হয়, সে জন্য রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। চট্টগ্রাম, সিলেট, ঢাকায়ও ঐক্যফ্রন্টের সমাবেশ কেন্দ্র করে এমনটি করা হয়েছিল। সমাবেশ উপলক্ষে রাজশাহী অভিমুখে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প ব্যবস্থায় নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হচ্ছেন।’

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনসহ ৭ দফা দাবি আদায়ে নবগঠিত জোট জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীতে এটি ছিল চতুর্থ সমাবেশ।

জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহী বিভাগীয় সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, কৃষক শ্রমিক লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরীর এ্যানি, নির্বাহী সদস্য দেবাশীষ রায় মধু, চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদসহ জাতীয় ও স্থানীয় নেতারা।

সূত্র:শেখ নোমান-priyo.com; ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.