বার্তা পরিবেশক :
কক্সবাজার পৌরসভার নুনিয়ারছড়াস্থ হাজী আবু তালেব এর পুত্র কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য আবদুল মাবুদ অ্যাডভোকেট তাঁর নিজ বাড়ীতে কিডনী রোগজনিত কারণে ৩০ জুন বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বৎসর।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র সদস্য আবদুল মাবুদ অ্যাডভোকেট এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.