
অনলাইন ডেস্ক :
দশ দিনের মধ্যে দ্বিতীয় দফায় আবারও আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। বাইডেন গত সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে চারবার করোনাভাইরাসের জন্য পরীক্ষা করিয়েছেন। চারবারেই তার ফলাফল পজিটিভ এসেছে।
বাইডেন তার টুইটার অ্যাকাউন্টে নতুন করে করোনায় আক্রান্তের বিষয়টি জানান।
বাইডেন লেখেন, ‘বন্ধুরা, আজ আমি আবার কোভিড টেস্ট করিয়েছি। কোভিড পজিটিভ হলেও কোন উপসর্গ নেই। আমার আশেপাশের লোকজনদের নিরাপত্তার জন্য এখনো আলাদা আছি।’
এর আগে গত ২১ জুলাই প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হন ৭৯ বছর বয়সী জো বাইডেন। তখন তিনি করোনার হালকা লক্ষণ অনুভব করছেন বলে হোয়াইট হাউজের পক্ষ থেকে এক বিবৃতে জানোনো হয়েছিল।
পরিস্থিতি বর্ণনা করে এক চিঠিতে বাইডেনের চিকিত্সক ডা. কেভিন ও’কনর সে সময় বলেছিলেন, বাইডেনের চিকিত্সা পুনরায় শুরু করার দরকার নেই, তবে তিনি ‘নিবিড় পর্যবেক্ষণে’ থাকবেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.