রাশিয়ার কান্তি-মানসি রাজ্যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আন্তত ৪ জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদসংস্থা ইন্টারফেক্স এ খবর জানিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির ক্রাসনোইয়ারস্ক এলাকায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হন।
আজকের দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনকারী স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে কান্তি-মানসি রাজ্যের জরুরি ব্যবস্থা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এএস৩৫০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে চারজনের প্রাণহানি হয়েছে। এতে পাঁচজন আরোহী ছিলেন।
দুর্ঘটনার পর হেলিকপ্টারটি টুকরো টুকরো হয়ে যায় বলেও জানান মন্ত্রণালয়ের ওই কর্মর্কতা।
-প্রিয়ডটকম,ডেস্ক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.