সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / আবু তালেব এবার সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

আবু তালেব এবার সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবু তালেব।

২ মার্চ বিকেলে আবু তালেবের মনোনয়নপত্র সংগ্রহের খবরে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের সর্বশ্রেণী পেশার লোকজনের মাঝে আশার আলো জাগতে শুরু করেছে।
সদর আওয়ামীলীগের অতন্দ্রপ্রহরী তালেব রাজনীতির পাশাপাশি ঈদগাহ কলেজের সভাপতি হিসাবে হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। সুনিপূণ নেতৃত্ব ও মার্জিত আচার আচরণের কারণে আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীর কাছেও তিনি এক জীবন্ত আদর্শ। অত্যান্ত সফলতার সহিত সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নিবাচিত হয়ে সভাপতির দায়িত্বে আছেন ক’বছর ধরে। তাঁর সাংগঠনিক দূরদর্শিতার কারণে উপজেলা আওয়ামীলীগের শক্ত অবস্থান দৃশ্যমান তা অতীতে কখনো এতই প্রশংসনীয় ছিলনা। তৃণমূলের সর্বোচ্চ ভোটে সভাপতি হওয়া টা ছিল নেতাকর্মীর কাছে তাঁর গ্রহণ যোগ্যতার একটি জ্বলন্ত উদাহরণ।

বিগত সদর উপজেলা নির্বাচনে তালেব ত্যাগ স্বীকার করেন। তিনি কক্সবাজার পৌর প্রিপ্যারেটরী উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৮৩-১৯৮৫); কক্সবাজার সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (১৯৮৬-১৯৮৮) ও সভাপতি (১৯৮৮-১৯৮৯) জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক (১৯৮৯-১৯৯১) সাংগঠনিক সম্পাদক (১৯৯১-১৯৯৫) সাধারণ সম্পাদক, (১৯৯৫-১৯৯৮) ও সভাপতি (১৯৯৮-২০০৩) বাংলাদেশ আওয়ামীলীগ, জেলা শাখার সদস্য (২০০৩-২০১৬), বর্তমান কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি।

বণাঢ্য রাজনীতিক ক্যারিয়ারের অধিকারী। তাছাড়াও তিনি অসংখ্য সামাজিক সংগঠনের সহিত জড়িত। আবু তালেব দীর্ঘ ৩৬ বছরের পরিক্ষীত ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। শত শত নেতৃত্ব সৃষ্টির কারিগর। তবে সাধারণ ভোটারদের মতে, সময় এসেছে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী মার্জিত ও গ্রহণযোগ্য এ নেতাকে মূল্যায়ণ করার।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.