সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আমন তোলার পূর্বেই দাম নিয়ে আতঙ্কিত কক্সবাজারের কৃষকরা

আমন তোলার পূর্বেই দাম নিয়ে আতঙ্কিত কক্সবাজারের কৃষকরা

Dhan - Ajit Himu 14-15-2015 (news & 2pic) f1অজিত কুমার দাশ হিমু, কক্সভিউ:

আর কয়েকদিন পরই সোনালী ফসল আমন কৃষকের ঘরে উঠবে। অগ্রহায়ণ মাসের শুরুতেই আমন ধান কাটা ও মাড়ার উৎসব শুরু হবে কক্সবাজারে। কিন্তু বাজারে চাহিদাতিরিক্ত চালের সরবরাহ থাকায় কৃষকেরা ধানের মূল্য নিয়ে আতঙ্কিত। সার, বীজ, কীটনাশক, সেচ, জ্বালানি ও মজুরি বেড়ে যাওয়ায় সার্বিকভাবে উত্পাদন খরচ গতবারের তুলনায় দ্বিগুণ বেড়েছে। তাই লোকসান থেকে রক্ষা পেতে কৃষকের কাছ থেকে সরাসরি ধান কেনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, উত্পাদন ব্যয় বাড়লেও গত বোরো মৌসুমে ন্যায্য দাম পাননি তারা।

এদিকে ব্যবসায়ীদের দাবি, সরকারের নির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় মাত্রাতিরিক্ত চাল আমদানির প্রভাব পড়েছে চালের বাজারে।

অপরদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ ফলন হয়েছে। তাছাড়া বাজারেও চালের সরবরাহও বৃদ্ধি পাওয়ার কারণে কিছুটা দরপতন হয়েছে। এতে কৃষকদের হতাশ হওয়ার কোন কারণ নেই। সরকার ইতোমধ্যে ঘোষণা দিয়েছে ৩১টাকা দরে কৃষকের কাছ থেকে ধান ক্রয় করবেন।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

Portrait of a professional, showcasing contact details and role information.