সাম্প্রতিক....
Home / জাতীয় / আমি বিএনপির কেউ না : ডা. জাফরুল্লাহ

আমি বিএনপির কেউ না : ডা. জাফরুল্লাহ

মনোনয়নবঞ্চিত বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। রোববার সন্ধ্যায় তিনি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভরত কুমিল্লা-৪ আসনের ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর সমর্থকরা তাকে ঘিরে ধরেন। কুমিল্লা উত্তর জেলা বিএনপির এই সভাপতি ও সাবেক সংসদ সদস্যকে মনোনয়ন দেয়ার দাবি জানান তারা।

এ সময় ডা. জাফরুল্লাহ চৌধুরী বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি বিএনপির কেউ না। এখানেই তো শেষ না, ভবিষ্যতে মন্ত্রী করা যেতে পারে…।

এ সময় বিএনপি নেতার সমর্থকরা কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে মঞ্জুরুল আহসান মুন্সীকে এমপি হিসেবে দেখতে চাই বলে স্লোগান দিতে থাকেন। তখন নীরব ছিলেন ডা. জাফরুল্লাহ। বিক্ষুব্ধ নেতাকর্মীদের তোপের মুখে একপর্যায়ে তিনি এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান।

গতকাল গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের পাশের সড়কে দলটির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববার সকাল ১০টা থেকে মনোনয়নবঞ্চিত কুমিল্লা-৪ আসনের ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, মুন্সীগঞ্জ-১ আসনের এম আব্দুল্লাহ এবং ঢাকা-১ আসনের আশফাকের পক্ষে বিক্ষোভ করেন তাদের সমর্থকরা।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা; https://coxview.net/wp-content/uploads/2024/10/Plastic-Ban.jpg

আজ থেকে সুপার শপে পলিথিন ব্যবহারে নিষেধাজ্ঞা

  অনলাইন ডেস্ক : আজ ১ অক্টোবর (মঙ্গলবার) থেকে দেশের কোনো সুপারশপে পলিথিন ব্যাগ রাখা ...

Portrait of a professional, showcasing contact details and role information.