সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / আলীকদমে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত

আলীকদমে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত

http://coxview.com/wp-content/uploads/2022/06/Accident-Rafiq23-6-22.jpeg

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যাটারি চালিত অটোরিক্সার (টমটম) ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত ওই শিশুর নাম তাজলোমা সুনতানা মিশি (৬), সে আমির হোসেন সর্দার পাড়ার বাসিন্দার মিনহাজ উদ্দিনের মেয়ে।

আজ বৃহস্পতিবার( ২৩ জুন) বিকাল তিনটায় চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক ভাবির দোকান এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাজলোমা সুনতানা মিশি রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিল। এমন সময় বেপরোয়া গতিতে একটি অটোরিক্সা (টমটম) এসে মিশিকে স্বজোরে ধাক্কা দিলে মিশি রাস্তায় পাশে পড়ে যায়। মিশি মাথা আঘাত পায়। মিশির মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। পরে সবাই মিলে আহত অবস্থায় মিশিকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অটোরিক্সার ধাক্কায় তাজলোমা সুনতানা মিশি নামের এক শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আলীকদম থানার পরিদর্শক (ওসি)। তিনি আরও জানান, নিহতের পরিবার মামলা করছে না। উনারা নিজেরাই মিটমাট করে ফেলেছেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.