সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / আলীকদমে দর্শকের ওপর ক্ষেপে ফাইনাল খেলার ট্রফি ভাঙলেন ইউএনও

আলীকদমে দর্শকের ওপর ক্ষেপে ফাইনাল খেলার ট্রফি ভাঙলেন ইউএনও

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা/আলীকদম :

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় একটি ফুটবল খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহরুবা ইসলামর পুরস্কারের ট্রফি ভাঙ্গার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনাটি নিয়ে এলাকায় এখন উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের রেপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এঘটনা ঘটে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, আবাসিক স্বাধীন যুব সমাজের উদ্যোগে জুনিয়র একাদশ বনাম রেপারপাড়া বাজার একাদশ ফুটবল টিমের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন আলীকদমের ইউএনও মেহরুবা ইসলাম। খেলার সমাপনী বক্তব্যের সময় হঠাৎ ক্ষিপ্ত হয়ে উপস্থিত জনগণের সামনে ট্রফি ভেঙে ফেলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানিয়েছেন, ঘটনাটি দুঃখজনক এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বিষয়টি নিয়ে আলীকদমের জনগণকে শান্ত থাকার অনুরোধ করেন।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, খেলা শেষে ফলাফল নিয়ে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়রা ক্ষুব্ধ হয়ে উঠলে তাদের কথার প্রেক্ষিতেই এগুলো (ট্রফি) ভেঙে ফেলেন তিনি।

এদিকে দেশে যখন সাফ ফুটবল বিজয়ীদের নিয়ে উল্লাস চলেছে ঠিক এ সময় সরকারের একজন কর্মকর্তার এ ধরনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

আলীকদম উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম ইউএনওর অপসারণ দাবি করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে এই ইউএনও’কে আলীকদম থেকে অপসারণ না করলে অনির্দিষ্টকালের জন্য অবরোধ ও হরতাল দিবে সাধারণ জনগণ।

এই বিষয়ে রেপার পাড়া এলাকার যুবক ইমরুল কাইয়েস জানান, বিষয়টা খুব খারাপ হয়েছে। আমরা যুব সমাজকে ক্রীড়া মুখি করার জন্য খেলাধুলার ব্যবস্থা করেছি। কি তিনি একজন উপজেলা প্রশাসনের প্রধান হয়ে আমাদের খেলার এতা সুন্দর পরিবেশটা নষ্ট করে মোটেও ভালো করেননি।

স্থানীয়রা জানান, খেলা শেষে মাঠে ইউএনও যখন ট্রফি বিতরণর জন্য বক্তব্য রাখছিলেন তখন খেলোয়াড়রা ফলাফল নিয় হট্টগোল শুরু করে। এ সময় বক্তব্য দিতে গিয়ে ইউএনও অতিথি ও খেলোয়াড়দের সামনে ট্রফিগুলো ভেঙ্গে ফেলেন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসারের এমন কান্ড ক্ষিপ্ত হয়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আলীকদম শহরে স্থানীয় জনসাধারণ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় বক্তারা ২৪ ঘন্টার মধ্যে আলীকদম থেকে এই ইউএনও’কে অপসারণের দাবী জানায়। অন্যথায় তারা অনির্দিষ্টকালের জন্য হরতাল ও অবরোধ দেয়ার ঘোষণা দেয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.