সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / আলীকদমে দুইদিন পর নারীর লাশ উদ্ধার : নিখোঁজ আরেকজন

আলীকদমে দুইদিন পর নারীর লাশ উদ্ধার : নিখোঁজ আরেকজন

আলীকদমে নৌকা ডুবিতে নিখোঁজ মুন্নি আক্তার আক্তারের লাশ

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের আলীকদম উপজেলায় মুন্নী আক্তার (৩০) নামের এক নারী শ্রমিকের লাশ পাওয়া গেছে। নদীতে ডুবে নিখোঁজের দুইদিন পর শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় নয়াপাড়া ইউনিয়নের মাতামুহুরী নদীর বাবুপাড়াস্থ বুঝিখালের মুখে এ লাশ পাওয়া যায়। সে উপজেলা সদরের সর্দার পাড়ার আব্দুল এর স্ত্রী। তার বাড়ি আলীকদম সদর ইউনিয়নের সিলেটি পাড়া বলে জানা যায়।

নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ দুই নারী শ্রমিকের মধ্যে এখনো পর্যন্ত সেনোয়ারা বেগম নামে আরো একজন নিখোঁজ রয়েছে বলে জানান, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আলীকদম সদর ইউনিয়নের ছাবের মিয়া পাড়া এলাকার মাতামুহুরী নদীর চৈক্ষ্যং খালের মুখে স্থানীয়রা মহিলার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এবং মুন্নী আক্তারের স্বজনরা এসে লাশ সনাক্ত করেন।

আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন জানান, লাশ সনাক্ত করা হয়েছে। এ বিষয়ে আলীকদম থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় কাজ শেষ করে বাড়ি ফেরার সময় আলীকদম উপজেলার মাতামুহুরী নদীর বুঝিরকুম এলাকায় নৌকাডুবির এঘটনা ঘটে। এসময় নৌকায় থাকা মাঝিসহ মোট আটজনের মধ্যে দুজন নিখোঁজ হন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.