সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আলীকদমে বজ্রপাতে ২ রোহিঙ্গা নিহত : আহত ১

আলীকদমে বজ্রপাতে ২ রোহিঙ্গা নিহত : আহত ১

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :
বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের তুলাতুলি এলাকায় বজ্রপাতে ২ জন রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। রোববার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের তুলাতলিতে এই ঘটনা ঘটে।

খবর পাওয়া মাত্র উপজেলা নির্বাহী অফিসার, আলীকদম সেনা জোনের কর্মকর্তা ও থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিক উল্লাহ সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহতরা হলেন, ইলিয়াছ আলীর ছেলে মো. রবিউল হোসেন (২০) ও মো. আলী হোসেনের ছেলে আলী জহুর (১৯)। এ ঘটনায় আব্দুর রহমান নামের এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত ও আহতরা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গা। তারা আলীকদম উপজেলার নয়াপাড়া এলাকায় জনৈক নবী হোচনের বাড়িতে কৃষিকাজ করত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ফোগ্য মার্মা বলেন, নিহত ২ জন কৃষি শ্রমিক ছিলেন। তারা বিকেলে জমিতে কৃষিকাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।

আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রফিক উল্লাহ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

আলীকদম উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার বলেন, আমরা খবর পাওয়া মাত্র ইউপি চেয়ারম্যান সহ ঘটনাস্থল পরিদর্শনে যাই। নিহতরা রোহিঙ্গা হওয়ায় কোন প্রকার সহায়তা করা সম্ভব হয়নি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.