সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আলীকদমে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ # https://coxview.net/relief-bgb-winter-rafiq-20-11-23-1/

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি (৫৭ ব্যাটালিয়ন) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দু:স্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (২০শে নভেম্বর) সকাল বেলা সাড়ে ১১ ঘটিকার সময় বিজিবি (৫৭ ব্যাটালিয়ন) মাঠে ২৫০জন অসহায় দুস্থ মানুষের মাঝে এইসব শীতবস্ত্র বিতরণ করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা, এএফডব্লিউসি, পিএসসি, জি, সেক্টর কমান্ডার, সেক্টর
সদর দপ্তর, বান্দরবান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম (৫৭ ব্যাটালিয়ন) লেঃ কর্ণেল আকিব জাভেদ পিএসসি ও ক্যাপ্টেন মশিউর রহমান।

আলীকদমে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ # https://coxview.net/relief-bgb-winter-rafiq-20-11-23-2/

প্রধান অতিথি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবসময়ই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা  বেড়েছে। প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারা দেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি।

তিনি আরও বলেন অত্র ৫৭ ব্যাটালিয়ন বিজিবি সীমান্ত এলাকায় নিরাপত্তার পাশাপাশি অবৈধ পণ্য পরিবহন, মাদক দ্রব্য পাচার রোধ, চোরাচালান বন্ধের জন্য কাজ করছে এবং আপনাদের সেবায় নিয়োজিত আছে। ৫৭ ব্যাটালিয়ন বিজিবি জনগণের স্বার্থে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ বিতরণ, বিভিন্ন সময়ে দূর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ বিতরণ করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.