সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আলীকদম ৫৭ বিজিবি’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

আলীকদম ৫৭ বিজিবি’র উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ

https://coxview.net/wp-content/uploads/2023/07/Relief-BGB-Rafiq-04-7-23.jpg

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম ৫৭ বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) উদ্যোগে অসহায় দুঃস্থ প্রতিবন্ধীদের মাঝে সহায়তা সামগ্রী, নগদ অর্থ ও ছাগল বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ৫৭ বিজিবি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে এইসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।


আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আকিব জাবেদ (পিএসসি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, ৫৭ বিজিবির উপ-অধিনায়ক ক্যাপ্টেন মশিউর রহমান। ছাগল, নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণের সময় আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর অধিনায়কসহ, মেডিক্যাল অফিসার, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সদস্যগণ উপস্থিত ছিলেন।


লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর সার্বিক তত্ত্বাবধানে আলীকদম উপজেলা সদর এলাকার স্থানীয় অসহায় ও দুঃস্থ ২৯টি প্রতিবন্ধী পরিবারকে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষে ১৩টি পরিবারকে ১৩টি ছাগল, ১৪টি পরিবারকে নগদ অর্থ বাবদ ৮৫ হাজার টাকা এবং ২জন প্রতিবন্ধী ব্যক্তিকে ২টি হুইল চেয়ার দেয়া হয়েছে। সর্বমোট ২৯টি পরিবারকে বিশেষ মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।


আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক বক্তব্যে বলেন, প্রতিষ্ঠার পর থেকে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) দুর্গম পার্বত্য এলাকায় বিভিন্ন সহযোগিতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা রেখে সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সমাজের অসহায়, হতদরিদ্র, দুঃস্থ, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য ভবিষ্যতেও আরও দৃঢ় পরিকল্পনা রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.