এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারে সদর উপজেলার জালালাবাদের একসময়ের রাজপথ কাঁপানো, দলের চরম দু:সময়ের ত্যাগী, পরীক্ষিত আ,লীগের নেতা জঙ্গী এখন প্যারালাইসিস আক্রান্ত হয়ে অবশ হয়ে পড়েছেন দীর্ঘ তিন বছর ধরে।
জানা যায়, জালালাবাদ ফরাজী পাড়া এলাকার এককালের তুখোড় সাবেক এই আ,লীগ নেতা সালাউদ্দিন জঙ্গী বাহারছড়ায় তৎকালীন ইউপি নির্বাচনী প্রচারণায় ষ্টোক করে পরবর্তী সময়ে প্যারালাইসিস হয়ে হাত-পা অবশ হয়।
এই ত্যাগী নেতা জঙ্গী ২২টি বছর ধরে জেলা মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকে নেতৃত্ব দিয়ে আসছিলেন। বৃহৎ এলাকায় শ্রমিক নেতা হিসেবে তাঁর বেশ পরিচিত রয়েছে। তিনি তৎকালীন মনিরুল আলম এবং রাজা মিয়ার নেতৃত্বাধীন সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন দলের কঠিন সময়ে। আবার বহুপূর্বে উপজেলা ছাত্রলীগ সহসভাপতি দায়িত্বেও ছিলেন।
৩ বছর ধরে অসুস্থ হওয়া জঙ্গীকে দলীয় নেতা কর্মীরা অদ্যবধি পর্যন্তও সহযোগিতার হাত বাড়িয়ে দেননি বলেও ব্যতিতকন্ঠে জানান তিনি।
৬ ডিসেম্বর বিকেলে ঈদগাঁও বাসষ্টেশনে সাবেক আ,লীগ নেতা জঙ্গীর সাথে দেখা করেন, কক্সবাজার সদর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন মুকুল, বিএমএসএফের ঈদগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনি ও সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাশেল।
যুবলীগ নেতা রাশেদ উদ্দিন রাসেল জানান, দলের নিবেদীত কর্মী, বঙ্গ বন্ধুর আদর্শের সৈনিক, দু:সময়ের কান্ডারী অবশ হওয়া সালাউদ্দিন জঙ্গীর চিকিৎসার লক্ষে মানবিক দৃষ্টিকোণ থেকে ফান্ড করার ঘোষণা দেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.