অনলাইন ডেস্ক :
ঘর পালানো নিঃসঙ্গ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘জোনাকিরা জানে শুধু’। পরিচালনায় হিমু আকরাম। চরিত্রের প্রতি যেমন একাগ্রতা সচরাচর মেলে না বলেই মন্তব্য করেন মেধাবী এই নির্মাতা ও গল্পকার। ‘জোনাকিরা জানে শুধু’ টেলিছবিটি নির্মাণ হচ্ছে চ্যানেল আইয়ের জন্য।
টেলিছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও রুকাইয়া জাহান চমক। শ্যামল মাওলা বলেন, “নাটক ও টেলিছবিতে ইদানীং কম কাজ করছি। ওয়েবেই ব্যস্ততা বেশি। ‘জোনাকিরা জানে শুধু’ টেলিছবির গল্প ভালো লেগেছে বলে কাজে আগ্রহী হয়েছি।
এতে চমকের সঙ্গে আমার পর্দা রসায়ন সবাই দারুণ উপভোগ করবেন।” চমক বলেন, ‘দিন শেষে দর্শক নাটক কিংবা টেলিছবিতে সুন্দর একটি গল্প দেখতে চান। এ টেলিছবিটি তেমনই। এতে আমি হাজির হয়েছি গ্রামের এক সাধারণ মেয়ের চরিত্রে। গল্প ও চরিত্র মিলে কাজটি দর্শকের ভালো লাগবে- এ আশা করাই যায়।’
কোন এক শীতে হাফিজের হাত ধরে ঘর ছেড়ে পালায় জোনাকি। তার বাবা আর ভাইয়েরা লাঠিয়াল নিয়ে তাকে খুঁজেও পায় না। থানায় মামলাও করা হয়। কিন্তু ধরা পড়ে না হাফিজ-জোনাকি। পালিয়ে যায় অনেক দূরের গ্রামে! কাজ নেয় মাতবরদের খামার বাড়ি পাহারার। সারারাত মাছের খামারেই পড়ে থাকে হাফিজ। একা ঘরে জোনাকি, রাত কাটায় জোনাক পোকাদের সঙ্গে গল্প করে। এমন গল্প নিয়েই নির্মিত হচ্ছে টেলিছবি ‘জোনাকিরা জানে শুধু’।
নির্মাতা হিমু আকরাম বলেন, চরিত্রের প্রয়োজনে টানা তিন দিন কৃত্রিম বৃষ্টিতে ভিজে, খালের পানিতে ডুবে খুব কষ্ট করেছেন শ্যামল-চমক। চরিত্রের প্রতি এমন একাগ্রতা সচরাচর দেখা মেলে না। শ্যামল-চমক ছাড়াও এতে আরও আছেন শহীদুজ্জামান সেলিম, টুনটুনি সোবহান, ইকবাল হোসাইন, সঞ্জীব আহমেদ প্রমুখ। এটি শিগগিরই চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.