সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / আসছে রজনীকান্তের ‘লাল সেলাম’

আসছে রজনীকান্তের ‘লাল সেলাম’

https://coxview.net/wp-content/uploads/2023/07/Entertainment-Lal-Salaam.jpg

অনলাইন ডেস্ক :

মুক্তি পেল ভারতের সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘লাল সেলাম’ এর পোস্টার। বাবার মতো অভিনয়ের তারকা হতে না পারলেও ক্যামেরার পেছনে তিনি সেরাদের একজন। মেয়ে ঐশ্বরিয়া পরিচালিত ‘লাল সালাম’-এর নিয়ে বর্তমান ব্যস্ততা রজনীকান্তের। সম্প্রতি ‘লাল সালাম’ চলচ্চিত্র দিয়ে পরিচালকের চেয়ারে ফিরেছেন ঐশ্বরিয়া রজনীকান্ত।

মে মাসে নির্মাতারা সিনেমাটি থেকে ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেতা, সুপারস্টার রজনীকান্তের প্রথম লুক পোস্টার উন্মোচন করেছিলেন। আগেই জানানো হয়েছে, রজনীকান্ত তার মেয়ের আসন্ন পরিচালনায় একটি ক্যামিও ভূমিকায় অভিনয় করবেন।

থালাইভাকে সিনেমাতে মঈদিন ভাইয়ের ভূমিকায় দেখা যাবে। সর্বশেষ তথ্য অনুসারে, সিনেমাটির শুটিং শেষ করেছেন এই সুপারস্টার।

ঐশ্বরিয়া রজনীকান্ত তার বাবা রজনীকান্ত এবং ‘লাল সালাম’ টিমের সাথে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটির ক্যাপশনে লেখা ছিল, ‘আপনার সাথে একটি সিনেমা তৈরি করা একটি অলৌকিক ঘটনা এবং আপনি খাঁটি জাদুকর।

‘লাল সালাম’ দিয়ে প্রায় পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন ঐশ্বরিয়া রজনীকান্ত। সিনেমাটিতে বিষ্ণু বিশাল ও বিক্রান্ত প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় ঐশ্বরিয়ার বাবা এবং সুপারস্টার রজনীকান্তর একটি বর্ধিত ক্যামিও রয়েছে।

লাইকা প্রডাকশন প্রযোজিত ‘লাল সালাম’-এর সংগীত পরিচালনা করবেন এ আর রহমান। সিনেমাটোগ্রাফার বিষ্ণু রাঙ্গাসামি এবং সম্পাদক প্রবীণ বাস্কর। একটি গুরুত্বপূর্ণ ক্যামিওতে অভিনয় করছেন ভারতের অন্যতম সেরা ক্রিকেটার কপিল দেব। ২৭ অক্টোবর মুক্তি পাবে ‘লাল সালাম’।

১৯৭৫ সালে কে. বালাচরণের ‘অপূর্ব রাগাঙ্গল’ সিনেমার মাধ্যমে তামিল সিনেমায় অভিষেক ঘটে রজনীকান্তের। প্রথম সিনেমাতেই আসে জনপ্রিয়তা। এরপর একের পর এক সিনেমা করে দক্ষিণী সিনেমায় নিজের শক্ত অবস্থান গড়তে দেখা যায় তাকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.