সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইউপি ভবন নির্মাণে চৌফলদন্ডী চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে জমি দান

ইউপি ভবন নির্মাণে চৌফলদন্ডী চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে জমি দান

http://coxview.com/wp-content/uploads/2021/05/owaz-karim-babul-sagar-29-5-21.jpgএম আবু হেনা সাগর; ঈদগাঁও :
দীর্ঘকাল পর কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউপি ভবন নির্মাণ হতে যাচ্ছে। এ নিয়ে খুশিতে উৎফুল্ল হয়ে পড়েছেন এলাকাবাসী।
তাঁর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য নিজস্ব তহবিল থেকে এবার বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আ,লীগের সহ-সভাপতি ওয়াজ করিম বাবুল ২৫ শতকই জমি দান করে নজির স্থাপন করলেন।
এ বিষয়ে সদর যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন জানান, পরিষদের ভবনের জন্য জমি দান করার মত উদারতা সৃষ্টি করায় তাঁর প্রতি অভিবাদনসহ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, পরিষদ সৃষ্টি হওয়ার পর থেকে ইউপি ভবন নির্মাণ লক্ষে জমিদান করার মত সাহসীকতা কেউ দেখায়নি। এই প্রথমবার জনপ্রিয় চেয়ারম্যান ওয়াজ করিম বাবুলই দিলেন জমিদান। তাঁর প্রতি চির কৃতজ্ঞ।
উল্লেখ্য যে, বিগত ইউপি নিবার্চনে চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজ করিম বাবুল নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নিবার্চিত হয়েছিলেন।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.