বুধবার ইডেনে সুপারটেনের নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ও পাকিস্তান। সাম্প্রতিক ইতিহাস কিছুটা হলেও বাংলাদেশের পক্ষে। এশিয়া কাপ এবং মার্চে পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ জেতায় স্বাভাবিকভাবে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে টানা ৬টি জয়ের আশায় মাঠে নামবে মাশরাফি বাহিনী। ইডেনে বাংলাদেশের সময় বিকেল সাড়ে ৩ টায় খেলাটি শুরু হবে। ধর্মশালা থেকে সরকারি কলকাতায় ভাড়া বিমানে পৌঁছে অনুশীলনও করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলে ফিরতে পারেন আই সিসি’র সদ্য সেরা খেলোয়াড় খেতাব জেতা কাটার খ্যাত মোস্তাফিজ। এশিয়া কাপে বোলিং করার সময় এলবু ইনজুরির শিকার হন এ প্রতিভাগণ। ফলে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে এসেও শিরোপা ঘরে তুলতে পারেনি। বাংলাদেশ দলে ফর্মের তুঙ্গে আছেন ও পেনার তামিম। বাছাই পর্বে প্রতিটি ম্যাচে আস্থার প্রতিদান দিয়েছেন এ ড্যাশিং ওপেনার। ফর্মে আছেন সাব্বির।
বাংলাদেশ দলের খানিকটা দুশ্চিন্তার কারণ সৌম্য, সাকিব, মুশফিকের অপ-ফর্ম। মিডল অর্জরে এদের আরো দায়িত্বশীল ব্যাটিং আশা করেন কোচ হাথুরাসিং। বিগ ম্যাচে ইডেনে ওপেনার ও মিডল অর্ডার ভালো করলে বাংলাদেশ দলের পাকিস্তানের বিরুদ্ধে টানা ৬ষ্ট জয় অসম্ভব নয়। বাংলাদেশের পরীক্ষিত চার পেসার মোস্তাফিজ, আল আমিন, রনি এবং দলনেতা মাশরাফি যথাসময়ে জ্বলে উঠলে পাকিস্তানকে হারানো কঠিন হবে। এমনিতে মনোবলে এগিয়ে থাকা বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে এশিয়ার অন্যতম শক্তি হিসাবে জানান দিয়েছে ক্রিকেট বিশেষ।
পাকিস্তানকে আনপ্রিডেক্টটেবল দল বলা হয় ক্রিকেটে। তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ, আমের ওযাহার রিয়াজ, কিংবা মোহাম্মদ সামির মত ম্যাচ উইনিং বোলার থাকায় তারাও ছেড়ে কথা বলবেনা। সাম্প্রতিক সময়ে অধিনায়ক আফ্রিদি ফর্মে না থাকায় এবারের সফর এমনিতে তার জন্য চ্যালেঞ্জ হয়ে দায়িয়েছে। হয়ত টি টুয়েন্টি বিশ্বকাপই এ বুমবুম আফ্রিদির ক্যারিয়ারের শেষ সদর। বাংলাদেশ শেষ পর্যন্ত পাকিস্তানকে হারিয়ে টানা অর্ধ ডজন জয়ের রেকর্ড গড়লেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এ ম্যাচে মোস্তাফিজের ফেরাটা বাংলাদেশ দলের জন্য অত্যাবশ্যক। শেষ পর্যন্ত ইডেনে শেষ বাংলাদেশ নাকি পাকিস্তানের এজন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.