সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইমেইলের উদ্ভাবক রে টমলিনসন আর নেই

ইমেইলের উদ্ভাবক রে টমলিনসন আর নেই

ইমেইলে যে @ প্রতীক ব্যবহার করা হয় তারও প্রচলন করেন রে টমলিনসন। ফাইল ছবি।

ইমেইল ছাড়া আধুনিক বিশ্বের যোগাযোগ প্রায় অসম্ভব। আর এই ইমেইলের যিনি উদ্ভাবন করেছিলেন সেই রে টমলিনসন মারা গেছেন।

চুয়াত্তর বছর বয়সে মারা গেলেন এই মার্কিন কম্পিউটার ইঞ্জিনিয়ার।

১৯৭১ সালে তিনি প্রথম ই মেইলের মাধ্যমে ইলেক্ট্রনিক বার্তা আদান প্রদানের বিষয়টি শুরু করেন। এখন ইমেইল ছাড়া আধুনিক বিশ্বের যোগাযোগ প্রায় অসম্ভব।

বোস্টনে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অবস্থায় তিনি প্রথম আধুনিক ইমেইল বার্তাটি পাঠান।

বর্তমানে সব ধরনের ইমেইলের ক্ষেত্রে যে “@” প্রতীকের ব্যবহার করা হয় তারও প্রচলন শুরু হয় তার মাধ্যমে।

তিনি পরে বলেছিলেন, তার প্রথম ইমেইলে কি লেখা হয়েছিল সেটি তার আর স্মরণ নেই।

সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

x

Check Also

https://coxview.net/wp-content/uploads/2024/04/Flag.jpg

সামরিক শক্তিতে ইরান ইসরায়েলের চেয়ে ৩ ধাপ এগিয়ে

  অনলাইন ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেট প্রাঙ্গণে গত ১ এপ্রিল হামলা চালায় ...

Portrait of a professional, showcasing contact details and role information.