অনলাইন ডেস্ক :
রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটক করে রাখার জন্য পরিচিত ইরানের তেহরানের কুখ্যাত ইভিন কারাগারে রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে অগ্নিশখা ও ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। খবর বিবিসির।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কারাগারের ভেতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া উড়ছে। এসময় গোলাগুলি ও সাইরেনের শব্দ শোনা গেছে।
একজন কর্মকর্তার বরাতে রাষ্ট্রয়াত্ব গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের জন্য ‘উত্তেজনা’ ও ‘অপরাধমূলক কর্মকান্ডও’ দায়ী।
কুর্দি তরুণী মাসা আমিনিকে ঘিরে চলা তীব্র আন্দোলনের মধ্যেই ইরানের কুখ্যাত কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল৷
সংবাদ সংস্থা আইআরএনএ-কে একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে৷
এদিকে খবর বের হয়, সাম্প্রতিক সময়ে সরকার বিরোধী আন্দোলনে আটক হওয়া কেউ একজন কারাগারের স্টোর রুমে আগুন ধরিয়ে দেয়। সরকার বিরোধী একটি গ্রুপ অগ্নিকাণ্ডের ঘটনার একটি ভিডিও প্রকাশ করে৷ তাদের ভিডিওতে সরকার বিরোধী স্লোগান দিতে শোনা যায়। তবে এসব খবরের সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি৷
গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যান মাসা আমিনি৷ এরপর অশান্ত হয়ে ওঠে ইরান৷ যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়৷ ইরানের একটি মানবাধিকার সংস্থা শুক্রবার জানায়, আন্দোলনে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.