এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
লবণ শিল্প এলাকা খ্যাত কক্সবাজারের ইসলামপুরের এক সময়ের পরিচিতি ব্যবসায়ী লিয়াকত আলী বর্তমানে কঠিন রোগে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই করে বিছানায় কাতরাচ্ছে।
প্রাপ্ত তথ্য মতে, ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকার সাবেক লবণ ব্যবসায়ী লিয়াকত আলী ২০১৩ সালের দিকে জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে অপারেশন করে। এরপরের বছরও দ্বিতীয়বারের মত অপারেশন করেও অধ্যবদি পর্যন্ত সুস্থ হয়ে উঠেনি সেই লিয়াকত আলী। পরর্বতীতে এ রোগ আরো বাড়তে থাকে। সে থেকে এই পর্যন্ত অসুস্থ লিয়াকত আনুমানিক ১২/১৫ লক্ষাধিক টাকা খরছ করেও কোন কূল কিনারা হয়নি। এমনকি ধন সম্পদ যা ছিল, তা সম্পূর্ণ রুপে ছারখার হয়ে গেছে বলতে গেলে। এখন লিয়াকত অর্থের অভাবে প্রায় নিঃস্ব অবস্থায়। সুস্থ হওয়া দূরের কথা মাসে তিনবার করে রক্তও দিতে হচ্ছে তাকে। এক পর্যায়ে নিরুপায় হয়ে পরিবারের লোকজন অসহায় ও কঠিন রোগে আক্রান্ত হওয়া লিয়াকতের সুচিকিৎসার জন্য মানবিক দৃষ্টিকোণ দিয়ে আর্থিক সহযোগিতা চেয়েছেন।
এদিকে পরিবার প্রধানের জটিল রোগের কারণে অর্থাভাবে লিয়াকত আলীর দুই মেধাবী কন্যা নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী তাওত তাহমিকা মনি, একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাবিহা ও ছোট ছেলে নবাব উদ্দিন মিরকাশ স্থানীয় নূরানী মাদ্রাসায় লেখাপড়া করছে বলে জানা যায়। তাদের পড়ালেখার খরছাবলী যোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। যার কারণে মাঝপথে লিয়াকতের ছেলেমেয়ের পড়ালেখা বন্ধের উপক্রম চলছে। তাদের কি কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মত উচ্চ স্থানে গিয়ে লেখাপড়া সুযোগ হবেনা? তারা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক হওয়া স্বপ্ন থেকে বঞ্চিত হবে? মানুষের মত মানুষ হওয়ার স্বপ্ন কি তাদের থেমে যাবে?
এছাড়াও বর্তমানে অসহায় লিয়াকতের পরিবার দু’টানা সমস্যা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। একদিকে পরিবারের প্রধান কর্তার চিকিৎসাজনিত সমস্যা, অপরদিকে তিন কন্যা-পিত্রের লেখাপড়ার ব্যয়ভার যোগাড় করতে রীতিমত বিপাকে পড়তে হচ্ছে।
এ ব্যাপারে গুরুতর অসুস্থ লিয়াকত আলী জানান, দীর্ঘকাল ধরে তিনি বাড়ীর বিছানার শুয়া থেকে উঠতে পারছেনা। কঠিনভাবে জীবন যাপন করে যাচ্ছে। ঠিকমত কথাও বলতে পারছেনা।
স্থানীয় মেম্বার ওবাইদুল হোসেন জানান, লিয়াকত দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে বাড়ীতে মৃত্যু শয্যাযায়ী হয়ে পড়ে আছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.