
ইসলামপুরের হাজীর পাড়ায় খামার থেকে রাতে গরু ডাকাতি : আহত -২
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে হাজীর পাড়ায় খামার থেকে গভীর রাতে গরু ডাকাতির খবর পাওয়া গেছে।
জানা যায়, ৯ই জানুয়ারী রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ইসলামপুর ইউনিয়নের পূর্ব হাজী পাড়ায় মমতাজ আহমদের পুত্র লেদু মিয়ার বাড়ীর পাশ্ববর্তী তার নিজস্ব গরু খামার থেকে তালা ভেঙ্গে ডাকাত দল রাতে দুইটি গরু নিয়ে যাওয়ার সময় বাঁধা প্রদান করা করায় তার ২ ছেলেকে মারধর করে গুরুতর আহত করেছে।তবে তাদের কাছ থেকে একটি গরু উদ্বার করা হলেও আরো একটি গরু নিয়ে যায় ডাকাতরা।
ডাকাতের হামলার আহতরা হলেন- লেদু মিয়ার দুই পুত্র পারভেজ (১৯) ও ফয়সাল (১৭)। ভোরে সাড়ে ৫টার দিকে আহতদের উদ্ধার করে ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান হচ্ছে।
তবে গরু খামার মালিক লেদু মিয়ার সাথে কথা হলে তিনি হতাশ কন্ঠে জানান, গভীর রাতে ১০/ ১২ জনের এক ডাকাতদল আমার গরু খামারে হানা দেয়। গরু নিয়ে যাওয়ার সময় তাদের বাঁধা দেওয়ায় দুই ছেলের উপর হামলা চালায় তারা। তিনি আরো জানান, একমাসের ব্যবধানে আরো দুইবার হানা দিয়েছিল ডাকাতদল খামারে।
স্থানীয় মহিলা মেম্বার জাহেদা বেগম খামার থেকে গরু ডাকাতি করার সত্যতা নিশ্চিত করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.