সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামপুরে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

ইসলামপুরে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১


এম.আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার শিল্পনগরী ইসলামপুর জুমনগর এলাকা থেকে ৫টি অস্ত্র ও গোলাবারুদ সহ মোহাম্মদ কালু নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

১৭ মে বিকাল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। মোহাম্মদ কালু ঐ এলাকার সোনা আলীর পুত্র বলে জানা যায়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প অধিনায়ক মেজর মো: রুহুল আমিন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদ কালু দীর্ঘ দিনের অস্ত্র ব্যবসায়ী। বিভিন্ন সোর্স থেকে নিশ্চিত হয়ে অভিযান চালানো হয়।

অপর দিকে স্থানীয় এমইউপি তার এলাকায় র‌্যাবের অভিযান পরিচালনায় কালু নামের ব্যক্তিকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.