
প্রতিকী ফটো
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
বসতবাড়ির গাছের ডালপালা কাটতে গিয়ে গাছ থেকে পড়ে আবদুল মজিদ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ ডিসেম্বর বিকেল পৌনে ৫টার দিকে ইসলামপুর মধ্যম নাপিতখালী মাঝের পাড়ায় ঘটে এ ঘটনা।
নিহত আবদুল মজিদ বর্ণিত ইউনিয়নের পুর্ব জুমনগর আরলতলী গ্রামের মৃত ফজল করিমের পুত্র বলে জানা গেছে। তিনি পেশায় দিন মজুর ও তিন সন্তানের জনক।
স্থানীয় মেম্বার আবদু শুক্কুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এদিন আবদুল মজিদ নাপিতখালী মাঝের পাড়ার জৈনক এব ব্যক্তির বসতবাড়িতে ডালপালা কাটতে গাছে উঠে। এসময় সে অসাবধানবসত গাছ থেকে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ঈদগাঁহর একটি বেসরকারী হাসপাতালে ও পরে চমেক হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.