সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ইসলামপুরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

ইসলামপুরে ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে ধানক্ষেত থেকে রায়হান নামের এক যুবকের লাশ উদ্ধার করল পুলিশ। নিহত রায়হান ইসলামপুরের বাঁশ কাটা এলাকার মানিকের ছেলে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ধানক্ষেতে উপুড় হয়ে একটি লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। নিহত রায়হান মৃগী রোগী ছিল বলে জানা গেছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। তবে কি কারণে এবং কি অবস্থায় মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.