সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে ব্যবসায়ী রশিদ কোম্পানীর মৃত্যু

ইসলামপুরে ব্যবসায়ী রশিদ কোম্পানীর মৃত্যু

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ইসলামপুরের ব্যবসায়ী রশিদ আহমদ প্রকাশ রশিদ কোম্পানী ইন্তেকাল করেছেন (ইন্না… রাজেউন)।

৬ জুলাই দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে চট্টগ্রামস্থ একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালীর মরহুম কালা মিয়া সিকদারের পুত্র বলে জানা যায়। তিনি মৃত্যুর আগমুহুর্ত পর্যন্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

৭ জুলাই দুপুর দুইটার দিকে স্থানীয় মসজিদে মরহুমের নামাজে যানাজা অনুষ্টিত হয় বলে জানান ইউনিয়ন বিএনপির সভাপতি মনজুর আলম।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.