সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ইসলামপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘষ : গুরুতর আহত ২

ইসলামপুরে মাইক্রোবাস-মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘষ : গুরুতর আহত ২

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে মাইক্রোবাস ও মাহিদ্রার মুখোমুখি সংর্ঘষে চালকসহ দুইজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১ মে দিন সকাল সাড়ে সাতটার দিকে ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী ডুলাফকির রাস্তার মাথা নামক স্থানের মহাসড়কে চট্টগ্রামমুখী মাইক্রোবাস আর ঈদগাঁওমুখী মাহিদ্রার মুখোমুখি সংর্ঘষে মাহিন্দ্রা চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে। এমনকি একজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষনিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যাক্ষদর্শী স্থানীয় এহেচান নামের এক যুবক আজকের ককসবাজারের এ প্রতিনিধিকে জানান, মাইক্রোবাসটি তার সাইট থেকে অন্য সাইটে চালাতে গিয়ে মাহিন্দ্রার সাথে মুখোমুখি সংর্ঘষে লিপ্ত হয়। এতে দুইজন আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্বার করে প্রথমে ঈদগাঁওর একটি হাসপাতালে নিয়ে গেলেও তাদের অবস্থার অবনতি হওয়ায় অন্যত্রে প্রেরন করা হয়।

এ ব্যাপারে স্থানীয় মেম্বার সাহাব উদ্দিনের কাছে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত স্থানে সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে গাড়ী দুটি তদন্ত কেন্দ্রে রয়েছে বলে জানান।

অপরদিকে ঈদগাঁও পুলিশের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুইয়া ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.