নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
৩রা মার্চ আনুমানিক ভোর চারটায় নতুন অফিস বাজারের খেলার মাঠ সংলগ্ন স্থানে দু-মুখী দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬জন আহত হয়। তৎমধ্য দুজনের অবস্থা বেশি গুরুতর বলে ও জানা গেছে। আবার একজনকে গাড়ীর বড়ির সাথে চাপায় আটকা পড়ায় তাকে স্থানীয়রা উদ্ধার করে। আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। তাদেরকে মালুমঘাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সেচ্ছাসেবী সংগঠক নুরুল আজিম মিন্টু জানিয়েছেন।
ইসলামপুর ইউপি সদস্য আবদু শুক্কুর উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.