
প্রতিকী ছবি
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২৩ অক্টোবর সকাল ১১টার দিকে ফকিরা বাজারের উত্তর পাশে নার্সারীর সামনে রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী এক পরিবহনে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মুকিউল কাউসার মুকিত ঈদগাঁও কালিরছড়া কাদের পাড়ার মৃত আব্দু সাত্তারের পূত্র বলে জানা যায়।
পারিবারিক সূত্র মতে, কালির ছড়া কাদের পাড়া থেকে ইসলামপুরের ৬নং ওয়ার্ডের গজ্জন বাগান পাড়ায় খালাত বোনের বিয়েতে আসে। শিশুর মা ভাগ্নিকে সাজাতে পার্লারে নিয়ে যায়, পরে বিয়ে বাড়ির লোকজন ক্লাবে যাওয়ার প্রস্তুতি নিতে দেখলে সে আগেভাগে রাস্তায় চলে যায়। এক পর্যায়ে রাস্তার পাশ থেকে পূর্ব পাশে পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তার মাথায় চরমভাবে আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
এ ব্যাপারে স্থানীয় মেম্বার সাহাব উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে, তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অন্যদিকে তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামান এ বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.